আপডেট : ০১ April ২০২১
মাস্ক পরিধান নিশ্চিতে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে ২০ জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে । শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ১৪ জনকে ১ হাজার ৯০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন ৬ জনকে ৮০০ টাকা জরিমানা করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী উপস্হিত ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযানে সহযোগিতা প্রদান করেন। আইন অমান্য করে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্র ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১