বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২১

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ স্থগিত


করোনার কারণে স্থগিত করা হলো আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা ছিল এই আসরটি। সদ্য সমাপ্ত আইসিসি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সূচি অনুসারে, ২০২৩ সালের জানুয়ারিতে হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর। যদিও চলতি বছরের জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল এই আসরটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ১১ মাস পিছিয়ে তা করা হয় ডিসেম্বরে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার এই আসরটি স্থগিত করল আইসিসি। কোভিড-১৯-এর কারণে অনেক দেশই যথাযথভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ ছাড়া জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত।

এদিকে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১