বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২১

বগুড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা


বগুড়ায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মোজাহার আলী(৬৫) নামের এক বৃদ্ধাকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

আজ শুক্রবার সকালে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বগুড়া জেলা শহরের বুজরুগ বাড়িয়া পশ্চিমপাড়া এলাকার মোজাহার আলী ও তার ছেলে হাতেম আলী ১০ বছর আগে একটি সঞ্চয় সমিতির চালু করে। একসময় সমিতিটি দেউলিয়া হয়ে গেলে সমিতির সদস্যরা টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে আজ সকালে সমিতির সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার বাড়ি দখল করতে যায়। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কিভাবে মারা গেছে সেটা জানা যাবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১