বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২১

বিজ্ঞাপন নির্বাহী দীপক সরকার আর নেই


বাংলাদেশের খবর-এর বিজ্ঞাপন নির্বাহী দীপক সরকার (৪১) আর নেই। গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দীপক সরকার কিছুদিন ধরে শ্বাসকষ্ট এবং লিভারের জটিলতায় ভুগছিলেন। গতকাল শনিবার তার গ্রামের বাড়ি নেত্রকোণায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের খবর-এর সম্পাদক আজিজুল ইসলাম ভূইঁয়া ও উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন। বাংলাদেশ নিউজ অ্যান্ড ইন্টারটেনমেন্ট লিমিটেড (বিএনইএল) পরিবারও তার আত্মার শান্তি কামনা করে। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। এদিকে একজন সজ্জন ও সদাহাস্য মানুষের প্রয়াণে বিএনইএল পরিবারে বইছে শোকের আবহ।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১