বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২১

২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার ২০২১ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

মেয়র মুরিয়েল বাউসার স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্ফুটিত হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ রূপান্তরিত হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১