বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২১

আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক।

১৯৬১ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন আসলামুল হক। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর পৈতৃক বাড়ি ঢাকা জেলার মিরপুর এলাকায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১