বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২১

লকডাউনেও চলবে বইমেলা


করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতেও প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একুশে বইমেলা চলবে।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে আজ রোববার (৪ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকারের লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলার কার্যক্রম চলমান রাখার অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেয়া হলো।

গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় ৩৭তম অমর একুশে বইমেলার। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১