বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২১

ঢাকায় লকডাউনের বিরুদ্ধে মিছিল


রাজধানীর নিউমার্কেট এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা নিউমার্কেট সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রবিবার (৪ এপ্রিল) দুপুরের পর নিউমার্কেটের সামনে তারা মিছিল বের করে।

এ সময় ব্যবসায়ীরা বলেন, অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে। আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি।

প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১