বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২১

টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত এমপি চুমকি


করোনা টিকা নেওয়ার প্রায় দুই মাসের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।

গতকাল রোববার দুপুরে মেহের আফরোজ চুমকি এমপির করোনা প্রজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাজেদুল ইসলাম সেলিম। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি গত ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১