আপডেট : ০৬ April ২০২১
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বাংলা নববর্ষ-১৪২৮ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এ্যাড. মো. আবু তৈয়বের কাছে পৌঁছানো হয় ওই শুভেচ্ছা বার্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১