বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২১

করোনায় একদিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত বছর ৩০ জুন ৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত একদিনে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২১৩ জন; যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এর আগে ৪ এপ্রিল ৭ হাজার ৮৭ জন রোগী শনাক্ত হয়েছিলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গেলো কয়েকদিন ধরে প্রতিদিনই ৫০ জনের ওপরে মারা যাচ্ছে। আজ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৪ জন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

এছাড়া গেলো ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৬ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, বাকি ২৭ জন নারী। ৬৪ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ২ জন মারা গেছেন বাড়িতে। মোট মারা যাওয়া ৯ হাজার ৩৮৪ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৪৩ জন, নারী ২ হাজার ৩৪১ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১