বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২১

আশুলিয়ায় শিমুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড


আশুলিয়ায় শিমুলিয়া  বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ১১ টার দিকে বাজারের একটি দোকানে আগুন দেখতে পায়। মূহুর্তেই আগুনের লিলীহান শিখা ছড়িয়ে পড়লে আরও কয়েকটি দোকানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবরে দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশী হওয়ায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়।পরে মোট ৪ টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  মসার কয়েল থেকে আগুনের সূত্রপাত   হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকতা। এছাড়া  এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান তিনি । 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১