আপডেট : ০৮ April ২০২১
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ আগুন লাগে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে প্রায় ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিমুল মো. রফি জানান, রাত ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ণ ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌছে। দীর্ঘ চেষ্টা চালিয়ে তারা রাত ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। তিনি বলেন, তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছেনা। এটি তেল শোধনাগার কর্তৃপক্ষই বলতে পারবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১