বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২১

এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যমজ ভাইকে অনুদান


এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যমজ দুই ভাই আরিফ ও শরীফের লেখাপড়ার জন্য নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয়। মন্ত্রী মহোদয় অটো রিক্সাচালক বিল্লাল হোসেনের জমজ দুই ছেলে আরিফ ও শরীফের মেডিকেলে চান্স পাওয়ার সংবাদটি শুনে তাৎক্ষণিক আরিফ ও শরীফের জন্য নগদ ১ লাখ টাকা পাঠান। এছাড়াও অতীতের ন্যায় আরিফ ও শরীফের পড়ালেখা জন্য আর্থিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন মন্ত্রী মহোদয়।

বৃহম্পতিবার সন্ধ্যায় মন্ত্রীর পক্ষ থেকে পাঠানো টাকা আরিফ ও শরীফের বাবা বিল্লাল মিয়ার হাতে তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

উল্লেখ্য, আরিফ ও শরীফের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১