বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২১

কঙ্গোতে বাস উল্টে আগুন লেগে পুড়ে মরল ৪০ যাত্রী


কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি ঘটেছে।

গভর্নর ইৎশুনডালা বলেন, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১