আপডেট : ১০ April ২০২১
হবিগঞ্জের মাধবপুরে গাড়িচাপায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে মেছো বাঘটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মেছো বাঘটি রাতের আঁধারে কনো এক সময় রঘুনন্দন পাহাড় থেকে বেরিয়ে লোকালয়ে আশার জন্য মহাসড়ক পার হচ্ছিল। ঠিক এসময় ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মেছো বাঘটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এটির মৃত্যু হয়। এদিকে, মেছো বাঘের খবর শুনে স্থানীয়রা দেখতে ভিড় জমান। মৃত মেছো বাঘটি দেখার পর আশেপাশের পাহাড়ে আরও মেছো বাঘ থাকার আশঙ্কা করছে এলাকাবাসী। সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, রাত ১১ টায় স্থানীয় লোকজন আমাদের এ বিষয়টি জানান। রাত গভীর হওয়া বন থেকে বেড়িয়ে আসা সম্ভব হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১