আপডেট : ১২ April ২০২১
সুনামগঞ্জের খরছার হাওরের বেরিবাঁধের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে পিআইসির সভাপতি আজিজুর রহমানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (১২ এপ্রিল) সকালে দণ্ডপ্রাপ্ত সভাপতিতে কারাঘারে পাঠানো হয়েছে। রবিবার রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদি-উর-রহিম জাদিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরছার হাওরের বোরো ফসল রক্ষা বেরিবাঁধ নির্মাণ কাজের ৮নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি করা হয় আজিজুর রহমানকে। তিনি বাঁধের গোড়া থেকে গর্ত করে মাটি ভরাট করাসহ নানান অনিয়ম করে আসছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার তাগিদ দেওয়ার পরও পিআইসির সভাপতি আজিজুর রহমান গুরুত্ব দেননি। একারণে গত ২৪ মার্চ সভাপতিকে শোকজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর ফলে অনিয়ম আরো বেড়ে যায়। এঘটনার প্রেক্ষিতে সভাপতি আজিজুর রহমানকে ৩বার নোটিশ করেও তার কাছ থেকে সঠিক জবাব ও সমাধান না পাওয়ার কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন। এব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদি-উর-রহিম জাদিদ সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন- খরছার হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে নানা অনিয়ম প্রমানিত হওয়ার পর ৮নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আজিজুর রহমানকে বারবার তাগিদ দেওয়ার পরও কোন সমাধান না পাওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১