বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২১

বিধি-নিষেধ মানাতে প্রশাসনকে নির্দেশ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর


করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ মানাতে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার এক ভিডিও বার্তায় এই নির্দেশনা দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। এরআগে বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে।

ফরহাদ হোসেন বলেন, ‘আজকের দেয়া বিধি-নিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে বিশেষ করে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১