আপডেট : ১২ April ২০২১
করোনার কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন। সোমবার (১২ এপ্রিল) বাংলা একাডেমির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলা একাডেমি সূত্র জানায়, শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১