আপডেট : ১২ April ২০২১
ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার ঈশ্বরদী দাশুড়িয়া -লালন শাহ সেতু মহাসড়কের রুপপুর সিএনজি পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সাদেক আলী খাঁনের চতুর্থ পুত্র তাইজল খাঁন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাইজল খাঁন ভ্যান চালিয়ে মহাসড়কের উঠার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক তাইজল খাঁন ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস সহ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১