আপডেট : ১২ April ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে সাইদুর রহমান (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাইদুর রহমান উপজেলার বড়ইছুটি এলাকায় মো. ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। পুলিশ ও স্থাণীয় সুত্রে জানা যায়, সকালে বাসার পাশেই একটি পুকুরে সে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে সে আর বাসায় না ফিরলে এলাকার লোকজন প্রথমে পুকুরে জাল ফেলে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। কালিয়াকৈর থানার এস আই মো. জুলহাস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃগিরোগজনিত কারণে সে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১