বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।

বিভিন্ন বেসরকারি টেলিভিশনেও ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে। কালই নববর্ষ। এর আগে আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

গত ২৫ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। গত বছরও ১৪২৭ নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১