আপডেট : ১৩ April ২০২১
সিলেট নগরীর চারা দিঘীরপাড় এলাকা থেকে এক শিশুর দু’টি খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার স্থানীয়রা পা দুটি দেখে পুলিশে খবর দিলে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে পা দুটি উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন বলেন, চারা দিঘীরপাড় এলাকায় একটি ডাস্টবিন থেকে দুটি পা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে পা দুটি ৬/৭ বছরের কোনো শিশুর। চারাদিঘীর পাড়ের ঠিক বিপরীতেই সিলেটের সর্ববৃহৎ মানিকপীর কবরস্থান। মরদেহ দাফনের পর অরক্ষিত থাকায় অনেক সময় রাতে শেয়াল গর্ত করে কবর থেকে লাশ তুলে ফেলে। এর আগেও ওই এলাকায় একাধিকবার শিশুর খন্ডিত মরদেহ পাওয়া গেছে। এ দুটি পাও মানিকপীর কবরস্থান থেকে কোনো পশু তুলে ফেলতে পারে বলেও ধারণা করছে পুলিশ। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ড হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি ইয়াসিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১