বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২১

আশুলিয়ায় জুয়ার আসর থেকে আটক ২৫


আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৫ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তাদের থেকে ৯৩ হাজার টাকা, একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, জুয়া খেলার প্লেইং কার্ড জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী ও বলিভদ্র এলাকা থেকে তাদের আটক কর‍া হয়।

আটককৃতরা হলো- মো. মোতালেব (১৯) ও মো. আলমগীর (২৫), সবুর মন্ডল (৪০), তৌফিক হোসেন, আবুল কালাম (৩৯), রহিদুল বাঘ (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (৪০), মো. রাজু (২৮), মো. ইলিয়াস (৩২), মো. আজিজুল (৩৫), কামাল শিকদার (৩৫), সুহাগ লস্কর (২৯), রবিউল ইসলাম (৩৬), জহিরুল ইসলাম (৩৮), জাকির হোসেন (২৮), আবুল হোসেন (২৬), রিপন মিয়া (৪০), মিলন রায় (৪৫), শহিদ প্রমানিক (৩৫), রবিউল হোসেন (৪০), বেলাল শেখ (৪৫), মো. সাগর (২০), মজিবুর রহমান (২০), শাহ আলম (৪৫) ও মো. সুহেল (১৮)।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন,  সোমবার আশুলিয়ার বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদে পরিচালনা করা হয়। এসময় মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে ২৫ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। জুয়ার আসর থেকে ৯৩ হাজার টাকা, একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, জুয়া খেলার প্লেইং কার্ড ও ২৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১