আপডেট : ১৩ April ২০২১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঘাম্বর এলাকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস আজাদ (৬৫) নামে ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর রামপুরা ডেল্টা লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কুদ্দুস আজাদ। মৌচাক ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে আব্দুল কুদ্দুস আজাদ জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ এলে তাকে ঢাকা রামপুড়া ডেল্টা লাইভ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। তার ছোট ভাই খোরশেদ আলম বলেন আমার ভাই, দীর্ঘ ২৫ বছর যাবৎ আব্দুল কুদ্দুস আজাদ মৌচাক ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ এলাকাবাসী গভীর শোকাহত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১