আপডেট : ১৩ April ২০২১
টাঙ্গাইলের সখীপুরে ক্যানস্যার, থ্যালাসেমিয়া, কিডনি, প্যারালাইসড ও লিভার সিরোসিস রোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর উপজেলার ১৫জন রোগীর হাতে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১