বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২১

বিশ্বসেরা ধনী ক্লাব বার্সা


করোনাভাইরাস মহামারীর কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। তবে মহামারীর কারণে নানা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ৪ হাজার ৭৬০ মিলিয়ন ডলার নিয়ে তালিকায় শীর্ষস্থানে স্প্যানিশ ক্লাবটি। ৪ হাজার ৭৫০ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এর পরেই রয়েছে বায়ার্ন মিউনিখ (৪ হাজার ২১৫ মিলিয়ন ডলার), ম্যানচেস্টার ইউনাইটেড (৪ হাজার ২০০ মিলিয়ন ডলার) ও লিভারপুল (৪ হাজার ১০০ মিলিয়ন ডলার)। তালিকায় প্রথমবারের মতো সেরা দশে স্থান করে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গেল ১৩ বছরে ক্লাবটির মূল্য বেড়েছে ১২৯ শতাংশ। ২০০৮ সালে পিএসজির মূল্য ছিল ১.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে সেটা বেড়ে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১