বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২১

টঙ্গীবাড়ীতে স্ত্রী’র সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পারিবারিক কহলের জের ধরে হাফিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  বুধবার সকাল ৯টায় উপজেলার হাট বালিগাঁও গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাফিজুল ইসলাম জামালপুর জেলার চর গবিন্দ গ্রামের আ: কাদিরের ছেলে। জানাযায়- হাফিজুল ইসলাম একজন রাজ মিস্ত্রি ছিলেন। সে হাট বালিগাঁও গ্রামে শুকুর আলীর বাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসত ঘর ভাড়া নিয়ে থাকেন। স্ত্রীর সাথে পারিবারিক বনিবনা না হওয়ায় বুধবার ভোর রাতে তিনি বালিগাঁও বাজার জামে মসজিদ সংলগ্ন একটি আকাশি গাছের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে তার স্ত্রীর দাবি, তার স্বামী তাকে শারিরিক ও মানসিক নির্যাতন করত। কেন সে আত্মহত্যা করেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার এসআই সামাদ মল্লিক জানান- ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রির্পোটে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১