বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২১

সাংবাদিক রতন পারভেজ আর নেই


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক রতন পারভেজ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে তার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি জুটন বণিক তার মৃত্যু হওয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

রতন পারভেজ দীর্ঘ দিন ধরে ক্রাইম ডাইরি পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন। তার গ্রামের বাড়ি কসবা উপজেলার বাদৈরে। এদিকে বাদ আছর নয়াদিল জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের নিজ গ্রাম কসবা উপজেলার বাদৈরে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে তার মৃত্যুতে আখাউড়া প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনসহ সকল সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১