বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২১

কলাপাড়ায় জঙ্গলে নিয়ে ছাত্রীকে যৌন নিপীড়ণ, অভিযুক্ত গ্রেপ্তার

অভিযুক্ত হুমায়ুন


পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জে জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে(৮) যৌন নিপীড়ণ করেছে এক বখাটে। এ ঘটনায় গ্রামবাসী ধাওয়া করে বখাটে হুমায়ুন(২২) কে আটক করে শিকল দিয়ে বেঁধে থানায় খবর দেয়।

বুধবার সন্ধ্যায় এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুমায়ুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয়েছে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীকে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রী মেলাপাড়া গ্রামের বেড়িবাঁধের উপর দিয়ে বাসায় ফেরার পথে একই ইউনিয়নের সাফাখালী গ্রামের সোলায়মান হাওলাদারের ছেলে হুমায়ুন চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই ছাত্রীকে ডেকে পাশ্ববর্তী গোলবাগানে নিয়ে যায়। এরপর শিশুটির হাত-পা বেঁধে যৌন নিপীড়ন চালায়। এসময় শিশুটি ডাকচিৎকার দিলে পার্শ্ববর্তী মসজিদের মুসুল্লীরা এগিয়ে এলে হুমায়ুন শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ধাওয়া করে তাকে আটক করে। 

এ ঘটনায় রাতেই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হবে পুলিশ কর্মকর্তা জানায়।  

এর আগেও হুমায়ুন দুটি বিয়ে করলেও তার উগ্র আচরণের কারনে দুই বউই তাকে তালাক দেয় বলে স্থানীয়রা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১