বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২১

ন্যায্যমূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রি চলবে : খাদ্য মন্ত্রণালয়


কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে ন্যায্যমূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিভাগ ও জেলা শহরগুলোতে ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে ৭১৫টি বিক্রয় কেন্দ্রে ৭৩৩ মেট্রিক টন চাল ও ৭৯৬ মেট্রিক টন আটা বিক্রয় চলমান থাকবে। এরমধ্যে ঢাকা মহানগরে ১০টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৩০ টন চাল এবং ১২৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১২৪ টন চাল ও ৬৬ টন আটা বিক্রি চলবে।

এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ ও নরসিংদীতে ১৫১টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ডিলার প্রতি এক টন চাল ও দুই টন আটা বিক্রি হবে। অন্য মহানগরী এবং জেলা শহরে ৩১১টি বিক্রয়কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন এক টন চাল ও আটা বিক্রয় চলমান থাকবে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ৬ দিনই চলবে এই কার্যক্রম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১