আপডেট : ১৫ April ২০২১
করোনা আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে, সিটি স্ক্যান করার পর সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদার স্বাস্থ্য পরীক্ষা শেষে এসব কথা বলেন তিনি। ডা. এফ এম সিদ্দিকী বলেন, কভিডে আপনি কখনও বলতে পারবেন না যে আগামীকাল আপনার অবস্থা কেমন হবে। এটা খুব দ্রুত পরিবর্তনশীল একটি ভাইরাস। তবুও আমরা খুব দ্রুত তার সিটি স্ক্যান করাব। সিটি স্ক্যান করার পর যদি দেখি বাসায় রেখে চিকিৎসা করাটা তার জন্য ভালো হবে, তখন সেটাই করা হবে। তিনি বলেন, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে যদি মনে হয়, কয়েকদিনের জন্য তাকে হাসপাতালে রেখে অবজারভেশন করব, তখন সেটাই করা হবে। অর্থাৎ সিটি স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সিদ্দিকী বলেন, সিটি স্ক্যান করাতে হলে তাকে হাসপাতালে নিতে হবে। কোথায় সিটি স্ক্যান করাব, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়মতো আপনাদের জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, গত শনিবার আমরা ম্যাডামের যে রিপোর্ট করিয়েছি তার সঙ্গে মঙ্গলবারের রিপোর্ট মিলিয়ে দেখেছি। তাতে আমরা দেখেছি যে, ম্যাডামের যে শারীরিক অবস্থা, ব্লাড প্রেশার এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১