বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০৭ জন


মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৯ জন এবং নারী ৩২ জন। এছাড়া একই সময়ে ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ২৮৩ জন। আর দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

করোনা আক্রান্ত হয়ে গতকাল শুক্রবারও ১০১ জনের মৃত্যু হয়েছে। যা ছিলো এ যাবতকালে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১