বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২১

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি জুনায়েদ আল হাবিব গ্রেফতার


হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের পর জুনায়েদ আল হাবিবকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১