আপডেট : ১৮ April ২০২১
নওগাঁর আত্রাইয়ে নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ত পাওয়া গেছে। নতুন আক্রান্তরা হলো উপজেলার সাহেবগঞ্জ গ্রামের সোলাইমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও জাতআমরুল গ্রামের ময়না রানী বাঁশফোর (২৩)। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন। জানাযায়, জ্বর-গলাব্যাথায় শারীরিক অসুস্থতা বোধ করলে গত ৮ এপ্রিল ৩ জনের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠান। ১৭ এপ্রিল শনিবার রাতে পাটানো নমুনার রিপোর্টে ২ জনের পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি বলেন, আক্রান্তরা বাড়ীতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তারা শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্নভাবে সুস্থ হয়ে উঠবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১