বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২১

মামুনুলকাণ্ডে সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সোনারগাঁয়ে হেফাজতের হামলা ভাংচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের একটি দায়ের করা মামলায় এবং আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ভেতর থেকে সোমবার দুপুর ১টায় গেস্খপ্তার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল শেখ বিল্লাল হোসেন।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে প্রায় ১৮০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুুলিশ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১