আপডেট : ১৯ April ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ষোলঘর এলাকার পাগলনীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত শিশু লাভলু মোল্লা কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার তালুকদার পাড়া গ্রামের মোঃ সোহেলের পুত্র। তারা পরিবার পরিজন নিয়ে ষোলঘর মৃধাপাড়ায় ভাড়া বাসায় থাকতো। স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত ইজিবাইক শিশু লাভলুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক লাভলুকে ঢাকায় প্রেরণ করে। পরে রাস্তায় লাভলু মৃত্যু বরণ করে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এঘটনায় কোন অভিযোগ না থাকায় আবেদনের পেক্ষিতে শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১