বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২১

ভারত থেকে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা


ভারতে করোনায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৭শ ৫৭ জনের। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৫০।

আর একদিনে প্রায় ২ লাখ ৫৭ হাজার শনাক্তে ভারতে মোট শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজারের বেশি। গেল ৫দিন ধরেই দৈনিক শনাক্ত হচ্ছে ২ লাখের বেশি। করোনা প্রতিরোধে দেশটির কেরালা রাজ্যে দুই সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। আর সংক্রমণ ঠেকাতে ভারত থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধে দিয়েছে ব্রিটিশ সরকার। শুক্রবার থেকে এ নির্দেশ বাস্তবায়িত হবে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় ১৬শ ৭ জনের মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি ৩ লাখ ৭৫ হাজারের বেশি। নতুন ৩৪ হাজার ৬৪২ জন শনাক্তে মোট শনাক্ত ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজারের বেশি। বিশ্বে কোভিড-১৯ এর ছোবলে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৩০ লাভ ৪৩ হাজার মানুষের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১