বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২১

সখীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় কামরুল হাসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কচুয়া দক্ষিণপাড়া আকরচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার আলম মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া-কীর্ত্তণখোলা সড়কের পাশে কামরুল খেলা করছিল। এ সময় কির্ত্তণখোলা থেকে আসা গরু বোঝাই একটি ট্রাক শিশু কামরুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে জানানো হয়, শিশুটির নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছার পূর্বেই শিশুটি মারা গেছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১