বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২১

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র চমক পেসার শরিফুল ইসলামের নামটি।

২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। সেখান থেকে ৬ জন প্রথম টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন। তারা হলেন-শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।

 

বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বী এবং শরিফুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১