বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০২১

কবি শঙ্খ ঘোষের জীবনাবসান


বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ আর নেই। শক্তিমান এ কবির বয়স হয়েছিলো ৯০ বছর। বুধবার (২১ এপ্রিল) সকালে নিজ বাড়িতেই জীবনাবসান হয় বর্ষীয়ান ওই কবির। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১২ এপ্রিল থেকে সর্দি কাশিতে ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই কলকাতার বাড়িতেই চিকিৎসা চলছিল তার।

এদিকে বর্ষীয়ান ওই কবির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি শোকবার্তা বলেন, বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, আমি গভীর শোকাহত এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। রাষ্ট্রীয় সম্মানে তাকে বিদায় জানানো হবে। যদিও তিনি এসব পছন্দ করতেন না। তার করোনা শনাক্ত হয়েছিলো। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি যথাযথ ব্যবস্থা নিতে।

দীর্ঘ সাহিত্যজীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান, যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায় ‘রক্তকল্যাণ’ নাটকটি অনুবাদ করেও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। এছাড়াও রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি। ২০১১ সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করে তৎকালীন ভারত সরকার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১