বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০২১

ময়লার স্তুপে মিলল নবজাতকের লাশ


ঢাকার কেরানীগঞ্জে ময়লার ভাগার থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে জিনজিরা আমিরাবাগ পাওয়ার হাউজের বিপরীত পাশের ময়লার ভাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ময়লার ভাগারের পাশে একটি বস্তা দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাটি খোলার পর ভিতরে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে ওই নবজাতকের লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, আজ (গতকাল) সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একটি বস্তার ভিতর থেকে ১-২ দিন বয়সী একটি ছেলে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড মর্গে প্রেরন করা হয়েছে। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১