বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২১

হেফাজত নেতা খালিদ সাইফুল্লাহ গ্রেপ্তার


সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় রুজুকৃত মামলায় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার ভোরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোদি বিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১