বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২১

হানিফ ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় আরোহী নিহত


রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নাজমুল হাসান মামুন (৪০)। তিনি যাত্রাবাড়ী পশ্চিম শেখদী এলাকায় থাকতেন। তিনি একটি বায়িং হাউসে চাকরি করতেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ ছাড়া সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে এ বিষয়টি দেখার চেষ্টা চলছে।

মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১