আপডেট : ২২ April ২০২১
দিনাজপুরের হিলিতে বজ্রপাতে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে বরজের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। গতকাল বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার নয়ানগর গ্রামের ছানোয়ার হোসেন নামে এক কৃষকের পানের বরজে এ ঘটনা ঘটেছে। পানের বরজের মালিক ছানোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে নিজ বাড়িতে শুয়ে ছিলাম। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পায় আমরা পানের বরজে আগুন জ্বলছে। তাদের চিৎকার শুনে আমি বাড়ি থেকে বরজে চলে আসি এবং প্রতিবেশীদের সহায়তায় খুব দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আমার বরজের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। এ বিষয়ে ঐ এলাকার ব্যবসায়ী কাওসার আলী বলেন, রাতে বজ্রপাতের সময় আমি ভাত খাচ্ছিলাম। হঠাৎ করে পানের বরজে অগ্নিকাণ্ডের চিৎকার শুনতে পাই। বজ্রপাতের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১