বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২১

আলোচিত রুবেল হত্যাকাণ্ড, গ্রেপ্তার ২


ময়মনসিংহের আলোচিত রুবেল হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত মোঃ সুমন মিয়া ও মোঃ খোকন নামের দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গত ৩মার্চ সন্ধ্যায় কোতোয়ালী থানাধীন চর জেলখানা বেড়ীবাধে দিদারুল ইসলাম রুবেল (৩০)এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ‍রুবেল মুক্তাগাছা উপজেলার কাঠবওলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহত রুবেলের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৩ই মার্চ আলোচিত এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের লক্ষে জেলা পুলিশ সুপার মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করেন। ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ এসআই অজয় কুমার চক্রবর্তীকে নিয়ে দীর্ঘ তদন্ত শেষে রুবেল হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম এর আদালতে সোর্পদ করা হলে আসামিগণ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা জানান, মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে দুপক্ষের মাঝে বাক বিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে রুবেলকে হত্যা করে লাশ বেড়ীবাধে ফেলে চলে যায় তারা।

শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান এসপি আহমারউজ্জামান স্যারের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১