বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২১

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মান্নান খান (৩২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের বাসেদ খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থেকে ইজি বাইক নিয়ে মান্নান আজগানার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া হাজিরপুকুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী (ঢাকা মেট্রো ট ১৬-১২৪২) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইক চালক মান্নান ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ঘাতক ট্রাকচালক পালিয়েছে তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১