আপডেট : ২৫ April ২০২১
সাত বছরের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আবহাওয়া অফিসের তথ্যমতে, আজকের আগে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। হাফিজুর রহমান আরও বলেন, তাপপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে। তাতে আরও কিছু তাপমাত্রা বাড়তে পারে। বারবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রা তীব্র হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১