বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২১

আন্তর্জাতিক প্লেন চলাচল বন্ধ ৫ মে পর্যন্ত


করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছি।

তিনি আরও বলেন, তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১