আপডেট : ৩০ April ২০২১
নওগাঁর আত্রাইয়ে ছেলে কর্তৃক মাকে খুনের ঘটনা ঘটেছে। নিহত জাহিদা বেওয়া (৬৫) দীঘা পূর্ব পাড়া গ্রামের মৃত হারান প্রামানিকের স্ত্রী। ঘাতক ছেলে জাহিদ (৪৫)ও তার স্ত্রী রহিমা (৩৫) কে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পুর্ব পাড়া গ্রামে ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও আত্রাই থানা সূত্রে জানা যায়, ছেলে জাহিদ ও তার স্ত্রী রহিমার সাথে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে তর্ক বির্তকের এক পর্যায়ে ছেলে ও বউ মিলে মসলা বাটা সীলপাটা দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে। আঘাতের পর মা মাটিতে লুটিয়ে পরলে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনা স্থলেই মারা যায়। উপস্থিত স্থানীয়রা ছেলে ও তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ মায়ের লাশ উদ্ধার করে ছেলে ও বৌমাকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন পারিবারিক কলহের জেরে ঘটনা ঘটেছে। সুরতহাল রির্পোটের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১